১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বলিউডে এক নাম্বার কোনো নায়িকা নেই!

বলিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব করে বেড়াচ্ছেন সালমান-শাহরুখ-আমির খানরা। ৫০ পেরিয়ে তারা এখনো ‘যুবক’। এ যুবক সুপারস্টারদের জায়গা নবীন কোনো তারকা নিতে পারেননি। ঘুরে ফিরে তারাই এক নম্বর। কিন্তু নায়িকাদের বেলায় নাকি এ কথা খাটে না।

কিন্তু এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা কে- এম প্রশ্নের উত্তরে চার-পাঁচটা নাম উঠে আসবে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কঙ্গনা রানাওয়াত বা ক্যাটরিনা কাইফ। একচ্ছত্র আধিপত্য বলতে যেটা বোঝায় সেই জায়গায় কোনও নায়িকার নাম করা যাবে না।

বলিউডে এখন নাকি এক নম্বরের কনসেপ্টই অবলুপ্ত হয়ে গেছে। একটা সময় ইন্ডাস্ট্রির এক নম্বর আসন দখল করা বলিউড নায়িকাদের একমাত্র উদ্দেশ্য ছিল। মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, শ্রীদেবীদের পর সেই উদ্দেশ্যও ক্রমশ ফিকে হয়ে গেল। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে এক নম্বর হিরোইনের তকমা দেওয়াও বন্ধ হয়ে গেল। কখনও উঠত কারিশমা কাপুরের নাম। কখনও কাজল বা রানি মুখার্জী।

প্রতিনিয়তই বলিউড নায়িকা হিসেবে পরপর নতুন মুখ উঠে এসেছে। আবার চলেও গিয়েছে। কারিনা কাপুরের পরবর্তী প্রজন্মে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, কঙ্গনারা এলেন। তারপর অানুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া। কিন্তু এদের মধ্যে কেউ এক নম্বরের সিংহাসন দখল করতে পারেননি। লড়াই চলছে সমানে সমান। কেউ পারেননি খানদের মতো দীর্ঘ সময় নিজেদের দাপট ধরে রাখতে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।