মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বর্তমান সরকার শিক্ষাসহ নানামুখী উন্নয়ন কর্মকান্ড নিয়ে সফলভাবে এগিয়ে যাচ্ছে

শেয়ার করুন

Pic_1
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী সবুজবাগ প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে সবুজবাগ কেজি স্কুল এন্ড কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে পুর্ণমিলণী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেন- বর্তমান সরকার শিক্ষাসহ নানামুখী উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। ১৪ মার্চ বিকাল ৩ টায় চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সবুজবাগ স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আলম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্ণমিলনী অনুষ্ঠান উদ্ভোধন করেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট আবুল কালাম, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ মনজু, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুচ্ছবিহ, কাউন্সিলর হেলাল উদ্দীন কবির, পৌর আওয়ামীলীগ নেতা এ.বি সিদ্দিক খোকন, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, স্বেচ্ছাসেবকলীগ মক্কা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান পারভেজ, মুজিবুর রহমান, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিব উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক কায়েছ উদ্দীন ও দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগরসহ আরো অনেকে। সবুজবাগ প্রাক্তন ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিলেন মনজুর আলম, নেজাম উদ্দীন শাওন, আবদুল্লাহ আল আমান, কায়েছ, শাহজাহান মনির, জামশেদ ও কেয়াছ। পুর্ণমিলনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে অত্র কেজি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লের মাধ্যমে বরণ করে নেয়। সে সাথে “একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল” গানের তালে তালে মহড়া অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (ব্যান্ড শো) পরিবেশিত হয়।

শেয়ার করুন