মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষার উন্নয়নে আন্তরিকঃ ভিসি ড.আহসান সাইয়েদ

শেয়ার করুন


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশিষ্ট সাহিত্যিক, লেখক, গবেষক, কবি ড.মোহাম্মদ আহসান উল্লাহ প্রকাশ আহসান সাইয়েদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।মাদ্রাসার শিক্ষকদের বেতন দ্বিগুনসহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকার অবদান অপরিসীম। ১৯ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় লোহাগাড়া উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মিলনাতায়নে আয়োজিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার-১৭ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড.মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী- যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আজিজের সঞ্চালনায় অনুষ্টিত সেমিনারে বক্তব্যে রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফিজুল হক নিজামী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আমিরাবাদ ইউপির প্রাক্তন মেম্বার আলহাজ্ব মোহাম্মদ নোমান।সভায় সুফি ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এম.সোলাইমান কাসেমিসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষা গণ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন