৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

‘বন প্রহরীর অপকর্মের সহযোগিতাকারি তদন্তকারি কর্মকর্তা!

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জের দূর্নীতিবার বন প্রহরী আক্তার কামালের বিষয়ে অবশেষে তদন্ত চলছে। তবে নিরপেক্ষ কোন কর্মকর্তাকে নয়, খোদ গুণধর বন প্রহরীর তদন্ত করছেন অবৈধ লেনদেনে জড়িত থাকা তারই বন রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর মিয়াকে। যার কারনে এতদিন ধরে অভিযোগ করে আসা ভোক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারনে বনকর্মীরা ভোক্তভোগী জনসাধারণের তোপের মুখে পড়ার সম্ভাবনা তৈরী হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জে কর্মরত বন প্রহরী আক্তার কামাল বর্তমান কর্মস্থলে যোগদানের পর থেকে নানা রকম দূর্ণীতি, অনিয়ম ও কাঠ পাচারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। সম্প্রতি উক্ত বন প্রহরীর ধারাবাহিক দূর্ণীতির অভিযোগের কারনে ভোক্তভোগী জনসাধারণ বন বিভাগের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। এর পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উক্ত বন প্রহরী আক্তার কামালের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর লামা বিভাগীয় বন কর্মকর্তা এ তদন্তের নির্দেশ দেন।
এব্যপারে তদন্তকারী নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা আবদু সবুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তবে এসময় তিনি বন প্রহরী আক্তার কামাল ‘ম্যান হিসেবে ভাল’ বলে ভূয়সী প্রশংসা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।