২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

বন্যা কবলিত এলাকায় সহায়ক ভূমিকা রাখবে ‘কর্মসৃজন প্রকল্প ‘

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন (ইজিপিপি) প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার  ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যদিয়ে একযুগে উপজেলার ১৮টি ইউনিয়নে এ কর্মসৃজন প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, স্থানীয়  সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় উপজেলার১৮টি ইউনিয়নে পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন গ্রামীণ জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে গ্রামীণ রাস্তা গুলো পানির স্রোতের তোড়ে নানা ধরণের গর্ত ও খানাখন্দকের সৃষ্টি হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে বন্যা কবলিত এলাকায দরিদ্র মানুষের জন্য এ কর্মসৃজন প্রকল্পটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। যে সমস্ত এলাকায় দরিদ্র, গরীব ও অসহায় মানুষ রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে কাজ করে পরিবারের জীবন-জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি আরো বলেন,অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+) প্রকল্প ২০২৩-২৪ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১৯৮ দিনের কাজ সকল ইউনিয়নে একযোগে শুরু হয়েছে। কার্মহীন ব্যক্তিদের জন্য তথা দুস্থ পরিবারগুলোকে সুরক্ষা দিতে ইজিপিপি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নে বাঁধ-রাস্তা নির্মাণ, সেচকাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল, নালা, পুকুর খনন ইত্যাদি কাজ সম্পাদন করা হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।