৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারে ত্রাণ সহায়তা তুলে দিলেন এমপিপুত্র তুহিন

বার্তা পরিবেশক:

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে শেল্টার টুলস্ কিটস ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সহায়তা তুলে দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর পুত্র তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট কক্সবাজার জেলা ইউনিটের উদ্যোগে পেকুয়া সদর ইউনিয়ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয় পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য এইচ এম শওকতসহ রেড ক্রিসেন্ট এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

রেড ক্রিসেন্টের এই ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি পুন মেরামতে সহায়ক সামগ্রীর যন্ত্রপাতি এবং হাইজিন পার্সেল। যেখানে রয়েছে ১৩ ধরণের সামগ্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।