২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থাইংখালী সার্ভিস সেন্টারের ৬ষ্ঠ পিএফটি মিটিং অনুষ্ঠিত

আলাউদ্দিন, উখিয়া :

উখিয়া উপজেলার পালংখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থাইংখালী সাব সার্ভিস সেন্টারের ষষ্ঠতম প্রজেক্ট ফ্যাসিলেশন টিম (পিএফটি) মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) বেলা ১০টায় থাইংখালী সার্ভিস সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়।

ইউএনএইচসিআর-এর সহায়তায় রোহিঙ্গা ও স্থানীয় পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিষয়ক সেবা প্রদান করে আসছে ‘বন্ধু’।

বিশেষ করে স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতা বৃদ্ধি (যৌন ও প্রজনন স্বাস্থ্য, এইচআইভি, এইডস, এসটিআই), সাধারণ রোগ ও যৌনবাহিত রোগের চিকিৎসাসেবা প্রদান, এইচআইভি পরীক্ষা ও কাউন্সিলিং, মানসিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে ওষুধ, কনডম ও লুব্রিকেন্ট প্রদান; জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধে সহায়তা, স্তন ক্যান্সার পরীক্ষা; প্রেগন্যান্সি, ডায়াবেটিস, এসটিআই টেস্ট করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি ও গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

মিটিংয়ে ‘বন্ধু’র হয়ে পরিচালনা, উপস্থাপনা ও আলোচনা করেন যথাক্রমে এস.এ ফারজানা আক্তার পিয়া (জিবিভি কেইস ওয়ার্কার), সরওয়ার মোরশেদ আরিফ (সার্ভিস সেন্টার ম্যানেজার) ও মো. সোহেল রানা (টিম লিডার, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস)।

এ সময় তারা বিগত দিনের কার্যক্রম উত্থাপন করেন এবং এর অগ্রগতি নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পিএফটি মিটিংয়ে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, ভিটার মালিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, এনজিওকর্মী, কমিউনিটি লিডারসহ সমাজের সুশীল শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।