২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বনবিভাগের পৃথক অভিযান:৩ শতাধিক পাখি ও ড্রেজার জব্দ

জাহেদ হাসান:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ পৃথক অভিযান চালিয়ে ৩ শতাধিক বক পাখি ও অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরে পাচারের উদ্দেশ্যে মজুকৃত ৩ শতাধিক সাদা বক পাখি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে পালংখালীর মাসকারিয়া বিল ও মোছারখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন,থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু,ওয়ালাপালং বিট কর্মকর্তা বজলুর রশিদ, দোছড়ি, মোছারখোলা বিট কর্মকর্তা সহ সংশ্লিষ্ট এলাকার হেডম‍্যান, ভিলেজার,সিপিজির সদস‍্যগণ।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ গাজী শফিউল আলম বলেন,গোপন সূত্রে জানতে পারি একটি পাখি শিকারী সিন্ডিকেট পাখি শিকার করে পাচার করে আসছিল এবং অন্যদিকে একটি বালুখেকো সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল,এমন সংবাদের ভিত্তিতে অভিমান চালিয়ে ৩ শতাধিক বক পাখি ও ৩টি ড্রেজার জব্দ করা হয়।তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।এবিষয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়াসহ যেসব এলাকায় যারা পশুপাখি শিকার করে ঐসব পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ তৎপর রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করা হবে এবং জবরদখলকারী,বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমিসহ সরকারি সম্পদ রক্ষার্থে মুখ্য ভূমিকা পালন করবে। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।