৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

বনবিভাগের অভিযান; কক্সবাজারে ২৫ একর বনভুমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফলজ চারা লাগিয়ে বনভুমি জবর দখলের চেষ্টাকারী একটি চক্রের হাত থেকে কক্সবাজারের প্রায় ২৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার ওই বনভূমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, চেইন্দা মৌজার প্যরিতক্ত বনভুমিতে স্থানীয় একটি মহল ফলজ চারা ও আনারস বাগান করার চেষ্টা করছিল। এই কারণে স্থানীয় গোষ্ঠীটি বনভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নানা জাতের ফলজ চারা রোপন করে।
এবিষয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, বনবিভাগের অনুমতি ছাড়া একটি মহল সরকারী বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে বনভুমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা একাধিক বার বাঁধা প্রদান করে। কিন্তু গোষ্ঠীটি বাঁধা মানেনি। এই কারনে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে জবরদখলের আওতায় থাকা বনভুমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জবরদখল উচ্ছেদ পূর্বক সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী করা হয়েছে। সেখানে ২০২২-২৩ অর্থ বছরেব প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।