মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

শেয়ার করুন

f-7

বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এফ-৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ আছেন এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক নুর-ই আলম দ্য রিপোর্টকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা ১০ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

‘বেলা ১২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটি পতেঙ্গা উপকূল থেকে ছয় কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হতে পারে’ বলে ধারণা করেন তিনি।

নুর-ই আলম আরও বলেন, ‘বিমানটির পাইলট এখন পর্যন্ত নিখোঁজ আছেন। তার সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।’

বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিমানটি যুদ্ধ বিমান হলেও এটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল।

 

শেয়ার করুন