মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ফ্রান্সে মুহাম্মদ সাঃ এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে হলদিয়ায় ধর্মাপ্রান মুসল্লিদের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম: কক্সবাজার সময়

ফ্রান্স সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় মুসলমান ধর্মাবলম্বীর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাঙ্গচিত্র প্রকাশ এবং প্রকাশ্যে বিভিন্ন স্থাপনায় তা প্রদর্শনের প্রতিবাদে উখিয়া উপজেলার হলদিয়ার মরিচ্যায় ধর্মপ্রাণ মুসলমানের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মরিচ্যা বাজার জামে মসজিদ হতে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে বিশাল মিছিলটি বাজার পদক্ষিন করে দক্ষিণ দিকে মরিচ্যা গরু বাজার পর্যন্ত যায় এবং ওখান থেকে মোড় নিয়ে মরিচ্যা দক্ষিণ স্টেশন লালব্রিজ পদক্ষিন করে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় তারা সরকারের নিকট দাবী জানান বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাসকে বিতাড়িত করার আহ্বান জানান এবং ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করার দাবী জানাই।

 

শেয়ার করুন