মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ফোর মার্ডার বিচার বাস্তবায়ন কমিটির মানবন্ধন কোটবাজারে অনুষ্ঠিত

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম: উখিয়া কক্সবাজার

বিগত ২৫ই সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ায় পূর্ব রত্না গ্রামের একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার আসামির দ্রুত আইনের আওতায় আনতে সম্মিলিত উখিয়া ফোর মার্ডার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোটবাজার স্টেশন চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধনে একে একে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,রত্না পালং ইউনিয়নের চেয়ারম্যান হাসেম চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, হলদিয়া পালং ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য জয়নাব বেগম লিপি সহ ফোর মার্ডার বিচার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মানবন্ধনে নিহতদের জন্য পরকালীন মঙ্গল কামনা করা হয় এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন