মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফেভারিট রংগে ইলাহী ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে টু-ব্রাদার্স

শেয়ার করুন


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালের শেষ খেলায় হ্নীলা ট্র-ব্রার্দাস ট্রাইবেকারে রংগে ইলাহীকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
২১ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালের শেষখেলা ওয়াব্রাং খেলার মাঠে হ্নীলা ফুলের ডেইল ট্র-ব্রার্দাস ও রংগে ইলাহী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ঊভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দারুণ প্রতিদ্ধন্দিতা গড়ে তোলে। খেলার প্রথমার্ধ্বে কোন দলই গোলের দেখা না পাওয়ায় মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতি শেষে আবারো খেলা শুরু হলে কোন দলই একই ধরনের ছন্দময় খেলা উপহার দিয়ে পুরো গ্যালারী মাতিয়ে তুললেও গোল করতে ব্যর্ত হয়। এরপর রেফারী শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি করলে ভাগ্য নির্ধারণে ট্রাইবেকারে গড়ায়। এতে হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্সের গোলরক্ষক সুমন প্রতিপক্ষ দলের অভিজ্ঞ খেলোয়াড় করিমের শর্ট রুখে দিয়ে দলকে জয়ের কিনারায় নিয়ে যায়। শেষ পর্যন্ত রংগে ইলাহী দলের গোলরক্ষক কোন শর্টই রুখতে না পারায় হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ৫-৪গোলে জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সুমন। তাকে পুরস্কার তুলে দেন টূর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক মাষ্টার আব্দুস সালাম,বাহাদুর শাহ হিমু,জমির উদ্দিন,বাহাদুর শাহ তপু,টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শফিক তুহিন,সদস্য সচিব শহীদ সালাম মুছা,অর্থ সম্পাদক বদি আলম,নুর মোহাম্মদসহ ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন চট্টগ্রাম রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন,সহকারী রেফারী ছিলেন আনিসুল হক,ওমর ফারুক মাসুম,৪র্থ রেফারী ছিলেন কানন কুমার কালা।

শেয়ার করুন