মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ফাঁসিয়াখালী কামিল মাদরাসায় নতুন অধ্যক্ষ মাওঃ আক্কাছ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পেকুয়ার ফাঁসিয়া খালী কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওঃ মোহাম্মদ আক্কাছ।
গত ৬ জুলাই বুধবার, ফাসিয়াখালি কামিল মাদরাসার সভাপতি ও এডিসি (জেনারেল) জাহিদ ইকবালের কাছে যোগদান পত্র জমা দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মনসুর আলম।
চাকুরিকাল ;-২০০৪ সালে ধুরুং ছমদিয়া আলিম মাদরাসায় প্রভাষক, একই বছর বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রভাষক ( আরবী) এবং ২০১৭ সালে থেকে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
শিক্ষা জীবন ;-
১৯৯৫ সালে বড়ঘোপ ফাজিল মাদরাসা থেকে দাখিল ও ১৯৯৭ সালে আলিম, উখিয়ার রাজাপালং ফাজিল মাদরাসা থেকে ফাজিল এবং চুনতি কামিল মাদরাসা থেকে কামিল (ফিকহ) ও আইআইউসি থেকে বিঃএ (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন। মাওঃ মোহাম্মদ আক্কাছ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ উত্তর মগডেইলের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম ও জান্নাতুল ফেরদাউসের জৈষ্ঠ্য সন্তান। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার বড় মাওলানা আক্কাছ ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।

যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন