৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

​বিশেষ প্রতিনিধি:
বিশ্ব ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত ‘এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক’-এ এক উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত বনকর্মীদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আঞ্চলিক কমিটি (চট্টগ্রাম)-এর সম্মানিত সভাপতি মেহরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক সিফাত আল রাব্বানী, এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান।
​এছাড়াও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল আমিন। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন ফরেস্ট রেঞ্জার খালেকুজ্জামান, এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙ্গুনিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার, ডেপুটি রেঞ্জারসহ পার্কের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
​কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় বনকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে যেসব বনকর্মী আত্মত্যাগ করেছেন, তাদের অবদান চিরস্মরণীয়।
​আলোচনা সভা শেষে ইকোপার্কের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বনাঞ্চল সুরক্ষা ও সবুজের বিস্তার ঘটানোর আশাবাদ ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।