১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফদনার ডেইল থেকে যুবক অপহরণ, জনতা কর্তৃক অপহরণকারিকে পুলিশে সোর্পদ

index

শহরের ফদনার ডেইল এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়কালে অপহরণকারিকে গণধুলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। ২২ এপ্রিল রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার শহরের ফদনার ডেইল এলাকার জয়নাল আবেদীন এর পুত্র মোঃ রিয়াদকে(২৩) ২২ এপ্রিল রাত ১২টার দিকে তার বসতবাড়ির সামনে থেকে এক দল সন্ত্রাসি ধরে নিয়ে যায়। পরে সন্ত্রাসিরা তাকে বেধড়ক মারধর করে এবং মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকৃত যুবকের মা’র কাছ থেকে নগদ টাকা দাবী করে। এ সময় রিয়াদ এর মা ও বাবা বিষয়টি পাশবর্তী লোকজনদের জানালে তারা খবর নিয়ে এয়ারপোর্ট এর পশ্চিম পাশে লবনের মাঠে যায় খোঁজ করে । এমন সময় সন্ত্রাসিরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া করে অপহরণের সিন্ডিকেট থেকে এক জনকে আটক করে। আটককৃত হলো ওই এলাকায় অবস্থানরত বার্মাইয়া আলী হোসন। পরে তাকে পুলিশে সোর্পদ করে। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপর সন্ত্রাসিদের নাম বের করে। এদিকে এ ঘটনা নিয়ে ৪ জনকে আসামি করে ২৩ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় অপহরণের শিকার রিয়াদের মা জাহেদা আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনার ডেইল এলাকার ডজন মামলার পলাতক আসামী দুর্ধর্ষ সন্ত্রাসি পুলিশের ক্রসফায়ারকৃত রাসেল, বেলাল ও জহির। এছাড়া উক্ত মামলায় আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়েছে বলে মামলার বাদী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।