মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পড়ালেখায় আর্কষিত করতে খেলাধুলার বিকল্প নেই

শেয়ার করুন

UKHIYA PIC 18.03.2015(1)
উখিয়া উপজেলা সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী সভা ও প্রীতিভোজ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ বলেছেন, ছেলে মেয়েদের পড়ালেখায় উৎসাহ যোগান দিতে হলে খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে কচিকাঁচা এসব ছাত্রছাত্রীদের মন-মানসিকতা এ ঘোয়েমী মনোভাবাপন্ন হয়ে যেতে পারে। তিনি চলমান আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেট খেলার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, এ স্কুলের ছাত্রদের মধ্য থেকেও এ ধরণের প্রতিভার আতœপ্রকাশ ঘটতে পারে। তাই শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উচিত শুধু পড়ালেখার জন্য চাপ না দিয়ে মাঝে মধ্যে খেলাধুলার প্রতি ছেলেদের সুযোগ দেওয়া। গতকাল বুধবার দুপুর ১ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্য্লায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, সাবেক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সাজেদুল্লাহ, ইউপি সদস্য আব্দুল করিম, ইসলামিক মিশন ঘুমধুমের ইনচার্জ মোহাম্মদ আলী, ঘুমধুম মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার সেলিম উদ্দিন। সভার সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমদ।

শেয়ার করুন