মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

শেয়ার করুন

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের মোস্তাফা জব্বার মাইকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ ঘোষণা করেন।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় প্রেসক্লাবের মোট ভোটার এক হাজার ২১৮ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে শফিক-ফরিদা প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুল আলম, সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক পদে মো. আশরাফ আলী ও শাহেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যাটার্জি।

এছাড়া কার্যনির্বাহী ১০ পদে প্রার্থীরা হলেন এনায়েত হোসেন খান, কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, মোল্লা জালাল, রেজোয়ানুল হক রাজা, শামসুদ্দিন আহমেদ চারু, শ্যামল দত্ত, শাহনাজ বেগম ও হাসান আরেফিন।

আজিজ-গণি পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি পদে নূরুল আমিন রোকন, সহ-সভাপতি পদে সদরুল হাসান, সাধারণ সম্পাদক পদে কাদের গণি চৌধুরী, যুগ্ম-সম্পাদক পদে নাজমুল আহসান ও ইলিয়াস খান এবং কোষাধ্যক্ষ পদে কাজী রওনাক হোসেন।

১০ জন কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বদিউল আলম, বখতিয়ার রানা, হাসান হাফিজ, মাহমুদা চৌধুরী, নূরুল হাসান খান, নির্মল চক্রবর্তী, শামসুল হক দুররানী, মো. সানাউল হক, মাহমুদ হাসান ও মোহাম্মদ মোমিন হোসেন।

এছাড়া সাংবাদিক নেতা আমানুল্লাহ কবির ও খোন্দকার মনিরুল আলমের নেতৃত্বে আরো ১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। খোন্দকার মনিরুল আলম নিজ প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক নেই। বাকি পদে প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ২ জন যুগ্ম-সম্পাদক পদে জহিরুল হক রানা (১টি পদে নেই) ও কোষাধ্যক্ষ পদে সরদার ফরিদ আহমেদ।

১০ জন কার্যনির্বাহী সদস্য পদে এ প্যানেলের ছয়জন প্রার্থী হয়েছেন। তারা হলেন আমানুল্লাহ কবির, খায়রুল আলম বকুল, গালীব হাসান, নূরুল ইসলাম খোকন, এইচএম জালাল আহমেদ ও আবুল কালাম আজাদ।

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন