মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রেমে ব্যর্থ হয়ে মাইকে ঘোষণা দিয়ে প্রেমিকের আত্মহত্যা!

শেয়ার করুন

প্রেমে ব্যর্থ হয়ে মাইকে ঘোষণা দিয়ে হৃদয় (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
বুধবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় এলাকার এক মেয়েকে ভালোবাসতেন। কিন্তু মেয়েটির অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করা হয়েছে। বিষয়টি জানতে পেরে হৃদয় বিষপান করে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তার মা গিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় নিয়ে আসার পথে মারা যান হৃদয়।

হৃদয়ের মা রফেজা বেগম জানান, কী কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি কিছুই জানেন না। তবে মৃত্যুর আগে সন্ধ্যায় গ্রামের মসজিদের মাইকে নিজেই নিজের মৃত্যুর খবর দেন হৃদয়। মাইকের ঘোষণায় বলা হয়, তমিজ উদ্দিনের ছোট ছেলে হৃদয় মৃত্যু বরণ করেছে, রাতেই তার জানাজা। এমন ঘোষণা দিয়েই বিষপানে আত্মহত্যা করেন হৃদয়।
তিনি বলেন, অনেকে এটাকে পাগলামি মনে করেছেন। আমার ছেলে এভাবে আত্মহত্যা করবে-তা ভাবি নাই।

শেয়ার করুন