মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

প্রিমিয়ার সিমেন্ট স্বাধীনতা মিডিয়া কাপ ক্রিকেট মাঠে গড়াচ্ছে শুক্রবার

শেয়ার করুন

Sports Pic
ক্রীড়া প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট (২০ মার্চ) মাঠে গড়াচ্ছে।  কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিকেল ২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী দু’দল কক্সবাজার অন-লাইন প্রেস ক্লাব ক্রিকেট একাদশ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা। এই দু’টি দল ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে কক্সবাজার সম্পাদক পরিষদ, কক্সবাজার রিপোর্টাস ইউনিটি ও কক্স-মিডিয়া অপারেটরস এসোসিয়েশন।  এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন ১৯ মার্চ বিকেলে কক্সবাজার স্টেডিয়াম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্রীড়া লেখক সমিতি কক্সবাজারের সহ সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সরকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্টের চীফ মার্কেটিং অফিসার, কক্সবাজারের কৃতি সন্তান খোরশেদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক ইকরাম চৌধুরী টিপু, প্রিমিয়ার সিমেন্টের ডেপুটি ম্যানেজার জামাল আহমেদ, ক্রীড়া লেখক সমিতি কক্সবাজারের সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক মীর্জা ওবাইদ রুমেল। সংবাদ সম্মেলনে প্রিমিয়ার সিমেন্টের চীফ মার্কেটিং খোরশেদ বলেন, কক্সবাজারের সন্তান হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে কক্সবাজারের সংবাদ সেবীদের আহবানে সাড়া দিয়েছি। কক্সবাজারের সাংবাদিকদের আগামীর যে কোন সৃষ্টিশীল বিনোদনে প্রিমিয়ার সিমেন্ট পাশে থাকবে। সভাপতির বক্তব্যে সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু বলেন-কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের নিরেট বিনোদনের অংশ হিসেবে অতীতের মতো আমরা এবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।  আশা করছি ধুম ধাড়াক্কার বারো ওভারের টুর্নামেন্টে সংবাদকর্মীরা চার-ছক্কার ফুলঝুরি ছড়াবে।

শেয়ার করুন