মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রার্থিতা ফিরে পেলেন চিত্রনায়ক সোহেল রানা

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ


জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও চিত্রনায়ক সোহেল রানা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ ডিসেম্বর বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সোহেল রান। সেই মোতাবেক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ইসি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে প্রথমে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

শুক্রবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। গতকাল (বৃহস্পতিবার) আপিল শুনানিতে ৮০ প্রার্থী বৈধতা পেয়েছেন। এ ছাড়া বাতিল বা খারিজ হয়েছে ৭৬ প্রার্থীর আবেদন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর আগে গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

শেয়ার করুন