মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

প্রস্তুত ৬ জল্লাদ

শেয়ার করুন

Jail-jollad-THEREPORT24

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে ছয় জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।তাদের নেতৃত্বে রয়েছেন জল্লাদ রাজু। অন্যরা হলেন- পল্টু, সাত্তার, রিপন, রনি ও মাসুদ।

কারা সূত্র জানায়, জল্লাদদের এই ছয় জনের মধ্যে ফাঁসির মঞ্চে রাজু, পল্টু ও সাত্তারকে রাখা হতে পারে। তাদের মধ্যে যেকোনো একজন কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করবেন।

এ দিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে শনিবার বিকাল থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলকাসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারাগারের নিরাপত্তা জোরদারে সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে বেশকিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে কারাগার সংলগ্ন ভবনগুলোর ছাদে যেন কেউ অবস্থান করতে না পারে সেজন্য প্রত্যেকটি ছাদে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ শনিবার দুপুরে কেন্দ্রীয় কারাগারে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর সোয়া একটার দিকে দু’জন ডেপুটি জেলার আদেশটি মন্ত্রণালয় থেকে নিয়ে যান।

এর পর শনিবার বিকেলে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে কারাগারে দেখা করেন।

শেয়ার করুন