মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

প্রবারনা পূর্ণিমা উপলক্ষে রামুর ১৭টি বৌদ্ধ বিহারে জেলা পরিষদের অনুদান প্রদান

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে রামুর ১৭টি বৌদ্ধ বিহারে জেলা পরিষদের উদ্যোগে অনুদান প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল। মঙ্গলবার বেলা ২টায় রামু উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৌদ্ধ নেতৃবৃন্দকে তিনি এসব অনুদানের চেক তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদ সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে দেশের মুসলিম, হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়কে ধর্মীয় উৎসব উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করেছেন। আগামীতেও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
এসময় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন বড়–য়া, যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল বড়–য়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তোষ বড়–য়া এমইউপি, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ওবাইদুল হক, জহির আলা উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ও প্লাবন বড়–য়া, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বুলু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন