মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

প্রফেসর ড. নাসির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

শেয়ার করুন

mail.google.com_81

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে শিক্ষক ক্যাটাগরিতে নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন বিপুল ভোটে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই নির্বাচন। ড. নাসির এর আগে নৃ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য ও কৃতিত্বপূর্ণ শিক্ষা জীবনের অধিকারী ড. নাসির উদ্দিন আমেরিকা, লন্ডন, জাপান, ভারত, জার্মান, সুইজারল্যান্ড, ডেনমার্কসহ বিশ্বের ১৮টি দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন। কক্সবাজারের এই কৃতী সন্তান কক্সবাজার পৌরসভার বাহারছড়া গ্রামের প্রয়াত অছিউর রহমান মিস্ত্রী ও আয়েশা বেগমের কনিষ্ঠ পুত্র এবং কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত এর ছোট ভাই।

শেয়ার করুন