২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরীকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

ইমাম খাইর, কক্সবাজারঃ
আগামিকাল ৩০ জুন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী সরকারি চাকুরি জীবনের শেষ দিন।
এ মহান নিবেদিত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানোর জন্য অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
বক্তব্য তিনি কর্মজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন। সহকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ উল্লাহ মারুফ, ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক বিপ্লব পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ।
একজন গুণী শিক্ষককে সংবর্ধনা দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসন একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন বলে জানিয়েছেন শিক্ষকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।