মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার বিকেল ৫ টায় শহরের লালদিঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
তিনি বলেন, ১১ জুন দেশের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ দিন। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনাসমর্থিত মেয়াদোত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারাগার থেকে মুক্ত হন তিনি। কারাগারে বন্দি করা হলেও শেখ হাসিনার ২০০৭ সালের ৭ মে আমেরিকা থেকে প্রত্যাবর্তন ছিল মঙ্গলকর। ২০০৭ সালে ১১ জানুয়ারির পর তাঁর দেশে ফেরার ওপর বিধিনিষেধ জারি করে সামরিক তত্ত্বাবধায়ক সরকার। তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার সেই চক্রান্ত ব্যর্থ হয়। অবশেষে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। কিন্তু ১৬ জুলাই যৌথবাহিনী তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর ৩৩১ দিন কারাগারে বন্দি করে রাখে। সে সময় গণমানুষ তার অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করে। পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করেছেন৷
সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন