৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা আ’লীগের যৌথ বর্ধিত সভা আজ; থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাস হলে এ সভা অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এড.সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
ইতোমধ্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন কক্সবাজার পৌছলে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
যৌথ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি, সকল উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, দলীয় উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা/থানা সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
মূলত: আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমনের কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।