৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সালাহউদ্দিনের স্ত্রী

 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন তিনি। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন হাসিনা আহমেদ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে এসেছি যেন তিনি আমার স্বামীকে খুঁজে বের করতে ব্যবস্থা নেন। আমি বিশ্বাস করিÑ উনিও একজন মা ও স্ত্রী। আমার মনোকষ্টের কথা প্রধানমন্ত্রী বুঝবেন। ৯ দিন ধরে নিখোঁজ সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে যাতে জনসম্মুখে হাজির করে প্রধানমন্ত্রীর কাছে সেই নির্দেশ চান হাসিনা আহমেদ। উল্লেখ্য, গত ১০ই মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের বিষয়টি স্বীকার  করেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।