মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

প্রথম ভোটে জয়ী হিলারি

শেয়ার করুন

poll-sm20161108163039
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত বারোটায় নিউ হ্যাম্পশায়ারের ছোট গ্রাম ডিক্সভিলে নচের বাসিন্দারা সবার প্রথম ভোট দিলেন। ওই গ্রামের বাসিন্দা মোট আটজন। ভোটে হিলারি পেয়েছেন চার ভোট এবং ট্রাম্প দুই ভোট। খবর সিএনএনের।

সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের পূর্বদিকের রাজ্যগুলিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল নাগাদ ভোট শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী আস্তে আস্তে পশ্চিমাঞ্চলের পোলিং স্টেশনগুলিতে ভোট শুরু হবে।

file-18

বুধবার সকাল সাড়ে আটটা থেকে ফল ঘোষণা শুরু হওয়ার কথা। ভোট শুরুর ঠিক আগে জনমত সমীক্ষা বলছে, পপুলার ভোট এবং ইলেকটোরাল ভোট- দুই হিসাবেই ট্রাম্পের থেকে সামান্য এগিয়ে রয়েছেন হিলারি।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনাসহ প্রায় তেরোটি রাজ্যকে স্যুইং স্টেট ধরা হচ্ছে। এই রাজ্যগুলিতে যিনি শেষ হাসি হাসবেন তিনিই হবেন হোয়াইট হাউজের যোগ্য উত্তরসূরি।

শেয়ার করুন