মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

‘প্রথম পর্যায়ে ২০ হাজার মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করবে সরকার’

শেয়ার করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের বিশাল ত্যাগের স্বীকৃতি হিসাবে সকল শহীদ ও সাধারণ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করবে সরকার। এরই অংশ হিসেবে প্রথম পযার্য়ে ২০ হাজার ০০০ শহীদ ও সাধারণ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণে ৩৪৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহকারি প্রধান মো. মোমিনুর রহমান। খবর বাসসের।

তিনি বলেন, সারাদেশে পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধার কবর সংরক্ষন করা হবে। সরকার প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পযার্য়েও ২০,০০০ শহীদ ও সাধারন মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করবে। প্রথম পর্যায় বাস্তবায়নে একটি উন্নয়ন প্রকল্প রূপরেখা ইতোমধ্যেই অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটি এখন অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন