মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

প্রতিদিনের বাংলাদেশ এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজার কমিটি গঠিত

শেয়ার করুন

বিজ্ঞপ্তি;

সম্প্রতি বাজারে আসা পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। কবি আসিফ নূরকে আহবায়ক, গবেষক আলম তৌহিদ, খেলাঘর সংগঠক এম জসীম উদ্দিন ও সামাজিক সংগঠক মহসীন শেখকে যুগ্ন আহবায়ক ও অন্তিক চক্রবর্তীকে সদস্য সচিব করে সর্বসম্মতি এ কমিটি গঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাবেক ছাত্রনেতা ও লেখক বদরুল ইসলাম বাদলের সভাপতিত্বে তরুণ কবি মিজান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠণের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার নুপা আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডিবিসি নিউজ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম।

সভায় সংগঠনের উপদেষ্টা হিসেবে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক এডভোকেট অরূপ বড়ুয়া তপু, নুপা আলমকে চূড়ান্ত করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে বদরুল ইসলাম বাদল, মানিক বৈরাগী, ফাতেমা ইসলাম পুতুল, শামীম আকতার, কল্লোল দে চৌধুরী, তাপস বড়ুয়া, কালাম আজাদ, মনির মোবারক, নিধু ঋষি, মিজান মনির, অনুরণন সিফাত, ইয়াসিন সিকদার নির্বাচিত করা হয়। এছাড়া অন্যান্যদেন সাধারণ সদস্য হিসেবে রেখে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন