মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

প্রকৌশলী রফিকুল হকের ইন্তেকাল : বিভিন্নমহলের শোক

শেয়ার করুন


চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এনামুল হক মঞ্জু’র বড় ভাই চকরিয়া উপজেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির উপদেষ্ঠা নামার চিরিংগার বিশিষ্ট ব্যবসায়ি মরহুম আবদুল হক সওদাগরের পুত্র প্রকৌশলী রফিকুল হক (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের লাভলেইন আবেদীন কলোনীর নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও অ্যাজমা রোগে ভুগছিলেন। এদিন এশার নামাজের পর চট্টগ্রাম মহসিন কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রাম মিস্কিন শাহ মাজার শরীফে তার দাপন সম্পন্ন করা হয় বলে পারিবারি সূত্রে জানায়। এদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম¯’ চকরিয়া সমিতির সভাপতির উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, সভাপতি সেতারা গাফ্ফার, সহ-সভাপতি লায়ন কমর উদ্দিন আহমদ, ড.সানা উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন