মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এসএম কপিল উদ্দিন ও এসএম মিজানুর রহমানের প্রতিবাদ

শেয়ার করুন

 

গতকাল ২৩ জানুয়ারী দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার প্রথম পৃস্টায় ‘দুই ভাইয়ের নেতৃত্বে উজাড় হচ্ছে বাঁকখালীর প্যারাবন’ শীর্ষক শিরোনামে একাংশের প্রতিবাদ জানাচ্ছি আমরা নিম্ন সাক্ষরকারিগণ। প্রকাশিত সংবাদে এসএম কপিল উদ্দিন ও এসএম মিজানুর রহমানের নেতৃত্বে ধ্বংসযজ্ঞে চলছে বলে দাবি করা হয়েছে। আমরা তিন ভাই কক্সবাজারের প্রতিষ্টিত ব্যবসায়ী। মূলত একটি চক্র দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে আমরা নানা ভাবে ভুমিকা পালন করি। যার কারনে এই চক্রটি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বন্ধুদের মিথ্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। আমরা মিথ্য, বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এছাড়া প্রকৃত ঘটনা তদন্ত করার জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সাংবাদিক মহলকে অনুরোধ জানাচ্ছি। যা তদন্ত করলে প্রকৃত ঘটনার প্রমাণ মিলবে। সংবাদে এস এম কপিল উদ্দিন ও এস এম মিজানুর রহমানের নেতৃত্ব যে অস্ত্রের মহড়া দেয়া কথা উল্লেখ করা হয়েছে তা অবান্তর ও হাস্যকর। আমরা প্রকাশি সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
এসএম কপিল উদ্দিন ও এসএম মিজানুর রহমান। বদর মোকাম, থানা রোড, কক্সবাজার।

শেয়ার করুন