৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রকাশিত সংবাদে প্রতিবাদ

গতকাল ২০ জানুয়ারী “দৈনিক একাত্তর পত্রিকা” ও ”অনলাইন পোর্টাল সিবিএন-এ” ”রামু চাকমারকুলে প্রবাসী পরিবারের উপর হামলা, ব্যাপক ভাংচুর, গাছ কর্তন, লুটপাট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। যা শাক দিয়ে মাছ ঢাকারমত ঘটনা। মুলত যে জায়গাটির কথা বলা হয়েছে সে জায়গা নিয়ে আমি নিউজের প্রতিবাদকারী শামসুদ্দিন এবং অভিযোগকারী ওবাইদুলের মাধে বিরোধ চলে আসছিল। ওই জমি মেপে সিমানা ঠিক করার কথা বলে সময়ও নির্ধারণ করা হয়। কিন্তু ওবাইদুল রাতের আধাঁরে স্থাপনা নির্মাণ করার জন্য গাছগুলি কাটে। পরে আমরা হামলা করেছি, গাছ কেটেছি বলে অহেতুক মিথ্যা তথ্য ছড়ায়। যা সম্পর্কে আমরা কোন ভাবেই অবগত নই। এটি শুধু আমাদের জায়গাটুকু দখল করে রাখার জন্য নানা ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। সংবাদে অন্যান্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউ এ ঘটনা সম্পর্কে অবগত নয়। এমনকি আমি বিষয়টি অনেক পরে শুনেছি। মুলত ওবাইদুল একজন ভুমিদস্যু। অন্যের জমির প্রতি লুলোপদৃষ্টি থাকে তার সবসময়। তারই ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সাংবাটিঁ পরিবেশন করিয়েছেন। সংবাদে চাঁদাদাবীর কথা উল্লেখ করা হয়েছে। যা হাস্যকর। একটু চিন্তা করলেই ঘটনাটি যে মিথ্যা তা প্রমান করা যায়। কারণ জায়গাটি আমার, কেন আমি চাঁদাদাবী করব? এটি শুধু আমার জায়গাটি দখলে নেওয়ার জন্য নানা ফঁন্দি তৈরী করছেন ওবাইদুল। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে প্রশাসন কিংবা এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী,
শামসুদ্দিন
পিতা- মৌলভী মো: শফি
মো: রাসেল, পিতা- আবু তাহের
সর্ব সাং- ছালেহ আহমদ পাড়া, চাকমারকুল, রামু, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।