৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

প্রেসবিজ্ঞপ্তিঃ
মরিচ্যা বাজারের পানি নিষ্কাশন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেন এম মনজুর আলম মেম্বার,তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে পোষ্ট করা লিখাটি হুবহু তুলে ধরা হলোঃ- মরিচ্যা বাজারের পানি নিষ্কাশন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আপনারা সকলেই কমবেশি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে বিষয়টিকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হলো, গত বছর মরিচ্যা বাজারের ভেতরের অংশ এবং সড়কের দুই পাশের পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের জন্য আমি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট আবেদন করি। তিনি আমার আবেদন গ্রহণ করে উক্ত প্রকল্পের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।

পরবর্তীতে প্রকল্পের বিপরীতে ৮৫ হাজার টাকা বিল প্রদান করা হয়। এর মধ্যে অফিসিয়াল খরচ বাবদ ৭ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ৭৮ হাজার টাকা নিয়ে কাজ শুরু করি। মরিচ্যা ভেতর বাজারের ড্রেন এবং মরিচ্যা লালব্রীজ এলাকা থেকে প্রায় ৮০০ ফুট পর্যন্ত স্থানীয় শ্রমিকদের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়। এ কাজে শ্রমিকদের মজুরি বাবদ মোট ১ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয় হয়।

কাজ চলাকালীন সময়ে দেখা যায়, বরাদ্দকৃত অর্থ দিয়ে বাজারের প্রায় ৪,৭০০ ফুট ড্রেন সম্পূর্ণ সংস্কার করা সম্ভব নয়। এছাড়া ড্রেনের ওপর জমে থাকা ভারী স্ল্যাব অপসারণ ও পুনঃস্থাপনের কারণে অতিরিক্ত শ্রম ও ব্যয়ের প্রয়োজন হয়। বিষয়টি আমি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জনাব আমিনুল ইসলাম-কে অবহিত করি।

এরই মধ্যে আমার অসুস্থতার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়।

পরবর্তীতে গত ২০/০৫/২০২৬ ইং তারিখে আমি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট আবেদন করি, যাতে প্রকল্পটি বহাল রেখে সময়োপযোগী অতিরিক্ত বরাদ্দ সংযুক্ত করে মরিচ্যা বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা যায়। তিনি আমাকে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে, উক্ত প্রকল্পে অতিরিক্ত ১ লক্ষ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি তিনি গত মঙ্গলবার আমাকে নিশ্চিত করেছেন।

বর্তমানে একটি বিশেষ প্রয়োজনে বুধবার ঢাকা এসেছি। এলাকায় ফিরে দ্রুত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে মরিচ্যা বাজারের পানি নিষ্কাশনের সংস্কার কাজ সম্পন্ন করব, ইনশাআল্লাহ।

পরিশেষে, সকলের প্রতি অনুরোধ— কোনো বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করে মতামত প্রদান করবেন।
ধন্যবান্তেঃ-
এম মনজুর আলম মেম্বার
ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড,
০৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ।উখিয়া, কক্সবাজার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।