মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

শেয়ার করুন

গত ১৫ অক্টোবর টেকনাফ টুডে নিউজ ডটকমে “ টেকনাফে মাটিতে লুকানো ইয়াবার চালান আনতে গিয়েই বন্দুক যুদ্ধে রোহিঙ্গা নিহত ; দুই বিজিবি জওয়ান আহত ও ইয়াবা-অস্ত্র উদ্ধার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার বিরোদ্ধে যা উল্লেখ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। এটি উদ্দেশ্য প্রনোদিত এখানেই প্রমান হয় প্রতিটা নিউজে সঠিক বিষয়টি উঠে এসেছে। কিন্তু টেকনাফ টুডে নিউজ ডটকমে উদ্দেশ্য প্রনোদিক ভাবে আমার নামটি সংযুক্ত করেছে। আমি লোকাল একটি এনজিওতে দীর্ঘ দিন ধরে নাইট গার্ড হিসাবে চাকরী করে আসছি। প্রতিদিন রাত ১০টায় চাকরীতে জয়েন্ট করে পরদিন সকাল ৬টার দিকে আমার ডিউটি শেষ হয়। ওই দিনও আমি চাকরীতে কর্মরত ছিলাম ওই সময়। জীবনে কখনও মরণ নেশা ইয়াবার সাথে আমি কিংবা আমার পরিবারের কেউ কোন সময় জড়িত ছিল না। রীতিমত যতটুকু পারি মাদকের বিরুদ্ধে লড়াই করেছি। মাদক বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। কিন্তু এলাকার মাদক কারবারীরা তাদের স্বার্থ হাসিলের জন্য এলাকার সাধারণ মানুষদের উপর কালিমা লেপন করে নিজেদের আড়াল করার আপচেষ্টা করেন। আমিও তার ব্যাতিক্রম নই। ওই চক্রটি সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদে আমার নামটি লিপিবদ্ধ করেছেন। আমি উক্ত সংবাদের একাংশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে এলাকাবাসীও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
নুর বশর
পিতা- নজির আহমদ
সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।

শেয়ার করুন