মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পৌর মেয়র মজিবুর রহমান অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান অসুস্থ হয়ে বৃহস্পতিবার ২০ জুন হয়ে ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মেয়র মুজিবুর রহমানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তবে এনজিওগ্রাম পরীক্ষায় হার্ডে কোন ব্লক পাওয়া যায়নি। চিকিৎসকগণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিষয়টি মেয়র মুজিবুর রহমানের সাথে থাকা তাঁর জ্যেষ্ঠ সন্তান ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান ঢাকা থেকে নিশ্চিত করেছেন। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের স্বাস্থ্যের অন্যান্য চেকআপ শেষ হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে আসলে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিকেলে অথবা শনিবার ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজ হতে পারেন বলে হাসান মেহেদী রহমান এ প্রতিবেদক-কে জানান। হাসান মেহেদী রহমান তাঁর পিতা মেয়র মুজিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য আল্লাহতায়লার অসীম রহমত এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন