মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

পৌর আওয়ামী লীগ নেতা খোকনের পিতা আর নেই; বিভিন্ন মহলের শোক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক খোকনের পিতা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবদুস সালাম ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এশার নামাজের পর নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের পশ্চিম পাশে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশ নেন। তারা নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে নতুন বাহারছড়া কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
এদিকে আবু বকর ছিদ্দিক খোকনের পিতার মৃত্যুেত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ কমিটির সকলেই গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে কক্সবাজার পৌর পরিষদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন