মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

পোকখালী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

শেয়ার করুন


জাতীয়তাবাদী ছাত্রদল পোকখালী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদল সহ-সভাপতি, ঈদগাঁও উপজেলা ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন জনি, জেলা ছাত্রদল সহ-সম্পাদক রুবেল মল্লিক, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন এবং জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক জুবাইদুল ইসলাম জুয়েল সর্বসম্মতিক্রমে বুধবার এ কমিটি ঘোষণা দেন। ঈদগাঁও বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে গঠিত কমিটিকে দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। এতে সালাহ উদ্দীন কাদেরকে আহবায়ক এবং আজিজুল হক (আজিজ)কে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছে যুগ্ম আহবায়ক যথাক্রমে মোর্শেদুল আলম, শাহা ইমরান, আতা উল্লাহ, মো. ইছমাইল, মো. আলমগীর, মোস্তফা কামাল, নেজাম উদ্দীন সোহেল, মো. রিদুয়ান ও সাহাব উদ্দীন। বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও বেগবান করতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা ও থানা ছাত্রদল নেতৃবৃন্দ।

শেয়ার করুন