মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

পোকখালীর লবণমাঠে দুর্ধর্ষ ডাকাতি

শেয়ার করুন

কক্সবাজার সদরের পোকখালীতে লবণ মাঠে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেনাইত্যা ঘোনাতে সশস্ত্র ডাকাতদল এ ঘটনা ঘটায়। প্রাপ্ত তথ্যে প্রকাশ, উপকূলীয় পোকখালী ইউনিয়নের সেনাইত্যা ঘোনা লবণ মাঠে একদল সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ হানা দেয়। তারা লবণ মাঠে স্থাপিত বাসাবাড়ীর সকলকে জিম্মি করে ২টি সেচ মেশিন, ৪টি মোবাইল ও কর্মরত শ্রমিকদের মজুদকৃত খাদ্য সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ঘটনার সময় লবণ মাঠের মালিক আখতার উদ্দীন বাবুল নিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। কর্মরত শ্রমিকরা জানান, চিহ্নিত দূর্বৃত্তরা লুটপাটের ঘটনাটি ঘটিয়েছে। লবণ মাঠের মালিক আখতার উদ্দীন বাবুল ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন