মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পোকখালীর গোমাতলী বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু

শেয়ার করুন


কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী পাউবো বেড়িবাঁধের বিশাল ভাঙ্গন এলাকা অবশেষে এক বছর পর মাটি ফেলে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অব: কর্ণেল ফোরকান আহমদ। এসময় জেলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, সদর উপজেলা আ‘লীগ সভাপতি আবু তালেব, দপ্তর সম্পাদক মুহিদ উল্লাহ, কউক সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম, প্রবীন সমাজ সেবক এম আব্দুল্লাহ খান, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি সেলিম উদ্দিন, সহ সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক মোসলেম উদ্দিন, সদস্য নুরুল আজিম, ভূমিহীন সমিতির এম আবদুল গফুর, ছৈয়দ আকবর, মহিলা মেম্বার রোকসানা আকতার রুপা, পানি ব্যবস্থাপনা সমিতির হান্নান মিয়া, ঠিকাদার মানিক চেয়ারম্যান ও শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১ কোটি ৫৭ লক্ষ টাকায় পাউবো গোমাতলী বেড়িবাঁধের জরুরী ভিত্তিতে বরাদ্ধ ঘোষণা করেন সরকার । তারই পরিপ্রেক্ষিতে ঠিকাদার মানিক চেয়ারম্যানকে কাজের ধরন বুঝিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে মাটি ফেলে সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেয়ার করুন