১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

পোকখালীতে লম্পটকে গনধোলাই : মুচলেকায় ছাড়

Ganapituniকক্সবাজার সদরের পোকখালীতে রাতের আঁধারে লাম্পট্য করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। উপস্থিত জনতা তাকে গনধোলাই দেয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। আটক যুবকের নাম ছরওয়ার কামাল (৩০) প্রকাশ বদাইয়া। ১২ জুলাই রাতে মধ্যম পোকখালী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জনান, রাতের কোন এক সময়ে উপরোক্ত এলাকার একটি বসতবাড়ীতে সবার অগোচরে ঢুকে ঘাপটি মেরে থাকে লম্পট ছরওয়ার কামাল। পরে রাত গভীর হলে সুযোগ বুঝে বাড়ির এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা চালায় সে। তখন আক্রান্ত মহিলা চিৎকার করলে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এসে ঘর ঘেরাও করে। এরপর বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করে ছরওয়ার। তখন উপস্থিত লোকজন তাকে আটক করে গণধোলাই দেয় ও সকাল পর্যন্ত আটক রাখে । পরে উপস্থিত সমাজপতি ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে লিখিত মুচলেকা ও অর্থদন্ড নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। । ছরওয়ার কামাল প্রকাশ বদাইয়া পাশ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের পুর্ব ফরাজী গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে বলে জানা গেছে। পোকখালী ইউপি চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম জানান, এ ব্যাপারে খবরা-খবর নেয়া হচ্ছে। সে ও তার বড় ভাই বেলাল পাশ্ববর্তী মুসলিম বাজারে মুদির দোকান ব্যবসার আড়ালে মাদক ও ইয়াবা ব্যবসা, আদম পাচারসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে জানান এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।