মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার প্রেসক্লাবে ‘সাংবাদিক বদিউল আলম ক্যারাম প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণীতে মেয়র মুজিব

পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাংবাদকর্মীদের ক্রীড়া চর্চাও থাকা প্রয়োজন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ ‘সাংবাদিক বদিউল আলম ক্যারাম প্রতিযোগিতা’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, “সাংবাদকর্মীদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি ক্রীড়া চর্চাও থাকা প্রয়োজন। ক্রীড়া, বিনোদন আর সাংস্কৃতি চর্চা থাকলে মানুষের শরীর মন দুটিই সুস্থ থাকে। সে ক্ষেত্রে এতো সুন্দর প্রতিযোগিতার জন্য অনেক বেশি প্রশংসার দাবী রাখে কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।” শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, ক্লাবের নির্বাহী সদস্য নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

পরে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল সাইফুল-শফিউল জুটি এবং রানার্সআপ চঞ্চল-মাসুদ জুটিসহ অংশগ্রহনকারী সকল সাংবাদিক ও অতিথিদের বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান।

শেয়ার করুন