মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

পেকুয়ায় ৯টি তক্ষকসহ ৪ জন আটক

শেয়ার করুন

hisham_aiub_1319236810_1-image78394585-300x214

পেকুয়ায় ৯টি তক্ষকসহ(টুট্টেং) ৪ জনকে আটক করা হয়েছে । সোমবার ভোর ৫ টার দিকে শিলখালীর ছড়াপাড়ার জাফর আলমের বাড়ী থেকে আন্ত:বিভাগীয় তক্ষক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটকের পর পুলিশের বিরুদ্ধে নানা গুঞ্জন শুরু হয়েছে । বলাবলি হচ্ছে ৫জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেয়া হয়েছে এবং আটককৃতদের কাছ থেকে ৬০ লাখ টাকা উদ্ধার হলেও পুলিশ জব্ধ তালিকায় কোন টাকাই দেখায়নি । তবে পুলিশের দাবী ৯টি তক্ষক উদ্ধার হলেও কারও কাছ থেকে কোন টাকা পাওয়া যায়নি ।

আটক হওয়া তক্ষক ব্যবসায়ীরা হলেন- চকরিয়ার বরইতলী রাস্তার মাথার বুড়ির দোকান এলাকার এজাহার মিয়ার ছেলে শহীদুল ইসলাম(৩০), বান্দরবান লামা উপজেলাধীন আজিজনগর কালামিয়া পাড়ার আবদুল আজিজের ছেলে ফজলুল হক(২৯), চেয়ারম্যানপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে জাবের হোসেন(৫০) ও লামা পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ মধুরঝিরি এলাকার মোহাম্মদ বেলায়েত হোসেনের ছেলে কামরুজ্জামান(৪৩)।
থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হাফেজ খান বলেন, ৪ জনকে আটকের তথ্য ছাড়া আমি আর কিছুই জানিনা ।
অভিযানে নেতৃত্বে দেয়া উপ-পরিদর্শক(এসআই) বিমল কান্তি দেব বলেন, ৯টি তক্ষকসহ ৪জনকে আটক করেছি । তাদের কাছ থেকে টাকা বা অন্য কিছু পায়নি ।
এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব মুঠোফোনে বলেন, ৫জন নয় ৪জনকে আটক করা হয়েছে । টাকা পাওয়ার গুজবটি প্রপাগান্ডা মাত্র । প্রয়োজনে আটককৃতদের সাথে কথা বলে জেনে নিতে পারেন । তিনি আরো বলেন বাড়ীর মালিক জাফর আলমসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.মাসুদ আলম বলেন, আমাকেও জানানো হয়েছে ৯টি তক্ষকসহ ৪জনকে আটকের খবরটি । কোন টাকার ব্যাপারে বলা হয়নি । ৬০ লাখ টাকা না হোক যাতায়াত বা হাত খরচও কি তাদের কাছে ছিলো কিনা জানতে চাইলে এএসপি মাসুদ আলম আরো বলেন, এ প্রশ্নে আমার খটকা লাগছে । বিষয়টি তদন্ত করে দেখছি ।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, ছড়াপাড়া জাফর আলমের বাড়িতে বিপুল তক্ষক ও টাকাসহ চট্টগ্রাম-বান্দরবান ও কক্সবাজারের ৭জন উপস্থিত ছিলো । পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তাসহ ২ জন পালিয়ে গেলেও ৫জনকে আটক করে পুলিশ । তাদের কাছ থেকে তক্ষক ছাড়াও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় ।পরে জব্ধ তালিকায় টাকা ও আটককৃতদের মধ্যে একজনকে রহস্যজনক কারণে বাদ দেয়া হয় ।যদিও লুকোচুরির ঘটনাটি পুলিশ একেবারেই অস্বীকার করছে ।

শেয়ার করুন