মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পেকুয়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি!কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শেয়ার করুন

IMG_20150629_184416
সম্প্রতি পেকুয়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।
জানা যায় পেকুয়া সদর ইউনিয়নের প্রাণ কেন্দ্র চৌমুহনী পেকুয়া বাজার,সিকদার পাড়া,মিয়া পাড়া,আদর্শ পাড়া গোয়াখালী সহ পেকুয়ার বিভিন্ন জায়গায় কুকুরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার জনগণ।স্থানীয় বাসিন্দা ওবাদুল হোসেন জানান,ইতিমধ্যে কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারনে শিকদার পাড়ার অধিকাংশ বাসিন্দার কুকুরের কামড়ের প্রতিষেধক হিসেবে জলাতঙ্ক ভ্যাকসিন পুস করতে হয়।চৌমুহনীর বাসিন্দা এরশাদ জানান,ছোট শিশুদের নিয়ে আতংকে আছি কেননা পাগলা কুকুর ছুটে গিয়ে ছোট শিশুদের কামড় দিচ্ছেন।তবে চলতি মাসের প্রথম দিকে কুকুরের কামড়ে শিকদার পাড়ার বাসিন্দা শারাফত আলীর স্ত্রী অকালে মারা যান।তবে এই ব্যাপারে স্থানীয় প্রশাসন কোন ব্যাবস্থা না নেওয়ায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তবে স্থানীয়দের দাবি পেকুয়া উপজেলা প্রশাসন এই ব্যপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন