৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পেকুয়ায় চলাচলের পথ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত -৯

ahoto
পেকুয়ায় সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে চলাচলের পথ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন গুরুতর আহত হয়। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ মার্চ বেলা ১২ টার দিকে সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, চলাচলের পথ নিয়ে সিরাদিয়া গ্রামের জালাল আহমদের পুত্র পেছু মিয়া ও একই এলাকার আশরাফ মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আশরাফ মিয়া গং ভাড়াটিয়া লোকজন নিয়ে পথের অধিকাংশ টেংরা দিয়ে ঘিরে ফেলে। এ সময় উভয়পক্ষ দা, কিরিচ ও লোহার রড দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জালাল আহমদের পুত্র ফেছু মিয়া (৪০), মোহাম্মদ শরীফের পুত্র দেলোয়ার হোছন(৩৫), তার ভাই নুরুল হোছন(৩৫), জহির আহমদের পুত্র রিয়াজ উদ্দিন(১২), শামশুল আলমের স্ত্রী শাকেরা বেগম(৫০), দেলোয়ার হোছাইনের স্ত্রী মাহাফুজা বেগম(৩০), পেছু মিয়ার স্ত্রী জোবাইদা বেগম(৩৫) গুরুতর আহত হয়। অপরপক্ষের এলাদ মিয়ার পুত্র মোহাম্মদ ফজু ও গিয়াস উদ্দিন আহত হয়। এ দিকে সংঘর্ষে আহত ফেছু মিয়া বলেন, প্রতিপক্ষগন পর পর দুইবার আমাদের বসতবাড়িতে হামলা করে বসতবাড়ি ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। তাছাড়া তার স্ত্রীর এক ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, মারামারির ঘটনা বিষয়ে আমি অবগত আছি। প্রাথমিকভাবে জায়গার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। কোন পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ প্রদান করে নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।