২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ঘূর্ণিঝড় সিত্রাং

পেকুয়ায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারে পাশে বাবা-কন্য

নিজস্ব প্রতিনিধি:

ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উজানটিয়া ইউনিয়নের দুই শতাধিকপরিবারকে খাদ্যসহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কক্সবাজার আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলাআওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এবং নবনির্বাচিত কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডেরসদস্য তানিয়া আফরিনের এর পক্ষ থেকে এসব পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও নগদ এক লক্ষ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে এসব পরিবারকে।

 গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপজেলার মগনামা উজানটিয়ায় পানি উন্নয়নবোর্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তাঁরা। সময় নগদ অর্থ খাদ্যসহায়তা তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরমাঝে।

সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগেরসভাপতি মো. শহীদুল্লাহ বিএ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুলইসলাম লিটু, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, নবনির্বাচিত কক্সবাজার জেলা পরিষদ সদস্যশওকতুল ইসলাম, এমপি জাফর আলমের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীপ্রমূখ। এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান, এমপি জাফর আলম এবং জেলা পরিষদ সদস্য তানিয়া আফরিনঘুর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন মগনামা উজানটিয়া ইউনিয়নে। সময় ক্ষতিগ্রস্ত দুই শতাধিকপরিবারকে নগদ টাকা শুকনো খাবার তুলে দেন তাঁরা। একইসাথে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামত করতে সংশ্লিষ্টদের নির্দেশদেন। 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।