৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটিতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ  নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
সোমবার (৫জুন) দুপুর দেড় টায় দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৩ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। একইসাথে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ সকল নৌ ঘাঁটিতে একযোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচী উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকারের কার্যক্রম ও সিদ্ধান্ত গুলোকে যথাযথভাবে বাস্তবায়নে সর্বস্তরের নৌসদস্যদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, মাসব্যাপী বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে বাংলাদেশ নৌবাহিনী। পরে বৃক্ষরোপণ কর্মসূচীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।