মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পেকুয়ায় দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি;প্রশাসন নীরব!

শেয়ার করুন

9k
পেকুয়ায় দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে। জানা যায়, পেকুয়া উপজেলা প্রশাসনের ৪শ গজের মধ্যে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট সংলগ্ন বনফুল কৌম্পানী পেকুয়া শাখায় মেয়াদ উত্তীর্ণ বিদেশী চকলেট বিক্রিসহ নানা ধরনের পণ্য বিক্রি করার অভিযোগ রয়েছে। গতকাল সাংবাদিক রিয়াজ উদ্দিনের মেয়ের জন্য চকলেট কিনতে গেলে ওই চকলেটের বাইরের আবরনে মেয়াদ লেখা আছে ২৯-০৯-১৬ ইং। এ ব্যাপারে দোকানের কর্মচারীর সাথে আলাপ করলে তারা ঘটনাটি সরাসরি অস্বীকার করে। পরে দোকানের মালিক মহিউদ্দিন এসে স্বীকার করলেও সাথে সাথে নতুন প্যাকেট খোলে একটি চকলেট ক্রেতাকে তুলে দেন। এ ভাবে মুদির দোকান, বিস্কিটের দোকান, ফলমুলের দোকানগুলোতে ক্রেতারা নিত্য প্রতারিত হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা জানান, বনফুল এন্ড কৌম্পানীতে অভিযান চালিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির নকল পন্য বিক্রির কারনে দুই হাজার টাকা জরিমানা করে। এ ভাবে পেকুয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা না করার কারনে ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ভেজাল পন্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খানের সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে অভিযান পরিচালনা করবেন বলে জানান।

শেয়ার করুন