মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘পৃথিবী ধ্বংস করতে চায় বলেই কিমের মুখে হাসি’

শেয়ার করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন,  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পৃথিবীকে ধ্বংস করতে চায়। এ কারণে সে বেশ খুশি। এ জন্যই সে সবসময় হাসে। শনিবার ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেছেন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও উত্তর কোরিয়া শনিবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

বারাক ওবামা প্রশাসনের আমলে যুক্তরাষ্টের কড়া সমালোচক দুতের্তে শনিবার ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পৃথিবী ধ্বংসে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনেরে আঁকা ছক অনুযায়ী যুক্তরাষ্ট্র যাতে না খেলে সে আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দেখা যাচ্ছে দুটি দেশ তাদের খেলনা নিয়ে খেলছে এবং এই খেলনাগুলো সত্যিকারের বিনোদনের নয়।’

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন তারা এমন এক ব্যক্তির সঙ্গে খেলছে যে কিনা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সব কিছু ধ্বংস করতে চায়।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ খেলা বন্ধের আহ্বান জানিয়ে দুতের্তে বলেন, ‘তাকে (কিম জং উন) খেলতে দিন। কিন্তু তার হাতের খেলা হবেন না।’

শেয়ার করুন